ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাকৃবিতে জাঁকজমকপূর্ণভাবে অফিসার সন্ধ্যা অনুষ্ঠিত


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১-২০২৩ দুপুর ১২:৩

জাঁকজমকপূর্ণভাবে নানা আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অফিসার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বাকৃবি অফিসার পরিষদের আয়োজনে অফিসারদের বার্ষিক মিলনমেলা ও প্রীতিভোজ বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মো. খাইরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ আবুল বাসার আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এহতেশামুল আলম, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এছাড়া অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

এসময় বাকৃবি উপাচার্য বলেন, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি সবার ঐক্যের মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয়ের অফিসারবৃন্দ তাদের কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের জন্যে তাদের এ ধারা অব্যহত রাখা জরুরি।

প্রধান অথিতির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন, বাকৃবি একটি প্রাচীন কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। বাকৃবির অগ্রযাত্রায় বাকৃবির অফিসাররা অসামান্য  ভূমিকা পালন করে আসছে। কিন্তু কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজের মধ্যে কোনো বিভক্তির প্রয়োজন নেই। সবাই এক হয়ে কাজ করলে কাজের মানোন্নয়ন হবে। তাই নিজের মধ্যে বিভক্তি দূর করতে হবে। এখন অনেকেই সাম্প্রদায়িক দাঙ্গা লায়িছে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইবে। আমারদের আজন্ম চাওয়া অসাম্প্রদায়িকতা রক্ষায় আমাদের রুখে দাঁড়াতে হবে।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড