নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু
যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। বিকেল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল করবে দলটি।
ইতোমধ্যে নয়াপল্টনে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছেন। পোস্টার ও ব্যানার হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন তারা।
এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে। প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজকের বিক্ষোভ ও সমাবেশ সরকার পতনে বিএনপি ও সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এ কর্মসূচি থেকে আগামী ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে আবারও বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন