ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভারতে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ১১:৫৭

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরো চার হাজার ৪৫৫ জনসহ এখন পর্যন্ত ৩ লাখ ৩৭৫১ জনের মৃত্যু হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৫১ হাজার ৬৮১ জন।

দেশটির অধিকাংশ রাজ্যে দৈনিক সংক্রমণের লাগামছাড়া পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সেজন্যই ধীরে ধীরে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ু ছাড়া কোনও রাজ্যে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের বেশি নয়। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৮৩ জন। মহারাষ্ট্রে ২৬ হাজার ৬৭২ জন, কর্নাটকে ২৫ হাজার ৯৭৯ জন, কেরলে ২৫ হাজার ৮২০ জন।

পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ১৮ হাজারের ঘরে। ওড়িশাতে ১২ হাজার ৮৫২, রাজস্থানে ৬ হাজার ৫২১ এব‌ং পঞ্জাবে ৫ হাজার ২১ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। বাকি সব রাজ্যের দৈনিক সংক্রমণ রয়েছে ৫ হাজারের নীচে।

গত এক মাসেরও কম সময়ে দেশটিতে এক লাখেরও বেশি মানুষ করোনায় মারা গেছেন।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের