ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপির সরকার পতনের আন্দোলন ভুয়া: ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১-২০২৩ রাত ৮:৪

বিএনপির গণজোয়ার, আন্দোলন, সরকার পতন আন্দোলন সবই ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি সোমবার ভাটারা নতুর রাজারের সামনে বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। 

সেতুমন্ত্রী বলেন, আমরা অসুস্থ রাজনীতি করিনা। বিএনপি ভুয়া অসুস্থ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে, অসুস্থতার নাটক করে। বিএনপির আন্দোলনের নেতৃত্বে নেতা নেই। নেতাকর্মীদের জনস্রোতে কিভাবে নামাতে হয়, আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসে বিএনপিকে দেখে যাওয়ার আমন্ত্রণ জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশ বিএনপি জামায়াতের সময় ব্যর্থ রাষ্ট্র ছিল, আর এখন সেটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। বিএনপি এদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। জামায়াত ও নব্য রাজাকারা বারবার  ষড়যন্ত্রের চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করতে। সংবিধান নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জিয়া কখনোই মুক্তিযোদ্ধা ছিলো না। এদেশের স্বাধীনতা কারো দয়ায় বা টেবিল মিটিং এর মাধ্যমে নয়, বঙ্গবন্ধুর আন্দোলনের মাধ্যমে এসেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সুজন / সুজন

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন