বিদেশে বাড়ি-গাড়ি আছে এমন আমলাদের ফাঁসি হওয়া উচিত: সংসদে শামীম
বিদেশে বাড়ি-গাড়ি আছে এমন আমলাদের তালিকা জাতীয় সংসদে প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেছেন, গণমাধ্যমে এসেছে— আমলাদের বিদেশে প্রচুর সম্পদ আছে। আমলাদের মধ্যে কাদের বিদেশে বাড়ি-গাড়ি আছে তাদের তালিকা সংসদে প্রকাশ করা উচিত। তাদের বরখাস্ত করে বিচারের আওতায় আনা উচিত। এমনকি তাদের ফাঁসি দেওয়া উচিত।
সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে সরকারি কর্মকমিশন বিল পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, একটি লোক মার্ডার করলে একজন খুন হয়। কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করলে দেশে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেয়। এতে লাখ মানুষের জীবনহানির আশঙ্কা থাকে। তাই দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।
আমলারা সৎ-সজ্জন হবেন আশা প্রকাশ করে তিনি বলেন, আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও দূরত্ব। আমলাদের উচিত মন থেকে রাজনীতিবিদদের শ্রদ্ধা করা।
সরকারি কর্মকমিশন গঠনের ক্ষেত্রে অনিয়ম হয় বলে অভিযোগ করেন সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, কমিশন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেয় সরকার। সেখান থেকে জটিলতা শুরু হয়। নিয়োগে অনিয়ম হয়। নিয়োগপ্রাপ্তরা সঠিক প্রশিক্ষণ পান না। তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ফলে সংকট তৈরি হয়। তাই সংবিধান অনুযায়ী কমিশন গঠনের বিষয়টি স্পষ্ট করা দরকার।
সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বলেন, সংবিধানে কর্মকমিশন আইন সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে। অথচ বিলে ধরেই নেওয়া হয়েছে সরকারি নিয়োগে অনিয়ম-দুর্নীতি হবে। যে কারণে বারবার শাস্তির কথা বলা হয়েছে। দায়িত্বশীল কর্মকর্তারা অনিয়ম করবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
৪০তম বিসিএসের নন-ক্যাডারদের দ্রুত নিয়োগের দাবি জানান সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই তাদের নিয়োগ আটকে রাখা হয়েছে। যে কারণে প্রায় আট হাজার প্রার্থী আন্দোলন করছে। এটা বিবেচনায় নিতে হবে।
এমএসএম / এমএসএম
ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ
রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী
বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী
পশ্চিমাঞ্চলের সব আসন শেষ, আধঘণ্টায় এক কোটি ২৭ লাখ হিট
ট্রেনে ঈদ যাত্রার ২৬ মে’র টিকিট বিক্রি আজ
বরুড়ায় প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সভামঞ্চ
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই
বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে