অনলাইনে অভিযোগ করা যাবে জাতীয় ভোক্তা অধিকারে
ভোক্তাদের সহজ উপায়ে অনলাইনে অভিযোগ জানানোসহ দ্রুত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে কনজ্যুমার কমপ্লেইন ম্যানেজম্যান্ট সিস্টেম (সিসিএমএস) শীর্ষক সফটওয়ার এবং ওয়েব পোর্টাল চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ জানুয়ারি) কারওয়ান বাজারের অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ওয়েব পোর্টাল এবং সফটওয়ারের উদ্বোধন করেন ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। ঢাকা বিভাগে এটি পাইলটিং প্রকল্প হিসেবে চালু হয়েছে। যা পরবর্তীতে চালু হবে পুরোদমে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এ কার্যক্রমের মাধ্যমে ভোক্তারা খুব সহজে আমাদের অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি তার অভিযোগ কোন পর্যায়ে আছে সেটাও জানতে পারবেন।
মূলত ভোক্তারা যেন সহজ উপায়ে তাদের প্রতারিত হওয়ার বিষয়গুলোর অভিযোগ জানাতে পারে সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে। এখন থেকে ভোক্তা অধিকারে মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে ভোক্তাদের স্বার্থে অভিযোগ দায়েরের পদ্ধতি আরও সহজ করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, ভোক্তার ওয়েব সাইট থেকে পোর্টালটি অ্যাক্সেস করা যাবে, পাশাপাশি কিউআর কোড ব্যবহার করে অভিযোগ জানাতে পারবেন তারা।
প্রীতি / প্রীতি
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির