ত্রাণ দিতে গিয়ে মার খেলেন রুদ্রনীল
করোনা আবহে বিজেপি নেতাদের ময়দানে নেমে কাজ করার নির্দেশ দিয়েছিল রাজ্য নেতৃত্ব। অতিমারীর সময় তাই গেরুয়া শিবিরের অনেক নেতাকেই সাধারণ মানুষের পাশে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু ভবানীপুরে ত্রাণ বিলি করতে গিয়ে হামলার মুখে পড়তে হলো অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে। তাকে চড় মারা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার। ৭১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি। কিন্তু তারপরই হামলার মুখে পড়েন তিনি।
তার অভিযোগ, ভবানীপুরের তৃণমূল নেতা বাবলু সিংহের নেতৃত্বে তার ওপর হামলা করা হয়। এমনকি অভিনেতাকে চড়ও মারা হয়। তিনি বলেন, ত্রাণ দিতে এসে মার খেয়ে গেলাম। রুদ্রনীল ঘোষকে সোজা চড় মেরে দিল! এসব কী চলছে রাজ্যে? কেউ ত্রাণও দিতে পারবে না? আমার সঙ্গীদেরও মারা হয়েছে।
ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ রুদ্রনীল কালীঘাট থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। যদিও অভিনেতাকে মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং। তার কথায়, রুদ্রনীলকে শুধু জিজ্ঞাসা করা হয়েছিল- ত্রাণ দেয়ার প্রশাসনিক অনুমতি তার কাছে আছে কি-না। তাতেই মেজাজ হারান অভিনেতা।
প্রীতি / জামান
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?