লাইফ সাপোর্টে ফকির আলমগীর
দেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ গত কয়েক দিনের তুলনায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। রোববার (১৮ জুলাই) রাত ১০টার পর চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাবার অবস্থা সারাদিন ভালোই ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। উনাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। খুব কষ্ট করে চিকিৎসকরা এটা করেছেন। যন্ত্রণায় হাত পা ছুড়ছিলেন আমার বাবা। তার অক্সিজেন স্যাচুরেশন ৯০-এ উন্নীত হয়েছে। আমার বাবার জন্য দোয়া করবেন।
ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।
জামান / জামান
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী