রমজানে শক্ত ব্যবস্থা নেবেন, ডিসিদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে জেলা প্রশাসকদের শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন তিনি এ নির্দেশ দেন।
পরে এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, আমি আমার সেশনে দুই মিনিট পেয়েছি। সেখানে বলেছি, রমজান মাস সামনে, আপনারা সরকারের হাত। আপনারা খেয়াল রাখবেন, কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি ভোক্তাদের অধিকারের বিষয়ে তাদের সচেতন করতে হবে।
এছাড়া কোরবানির সময় পশুর চামড়ার দাম না পাওয়া নিয়ে ডিসিদের সতর্ক থাকতে বলেছেন বাণিজ্যমন্ত্রী। চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন তিনি। বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতা দরকার রয়েছে বলে জানান মন্ত্রী।
নিত্যপণ্যের বাজার মনিটরিং নিয়ে কী ব্যবস্থা নেওয়া হবে- জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবেন। তারা সরকারের হাত। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।
এমএসএম / এমএসএম
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে
প্রাথমিকে শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ সংসদীয় কমিটির
বিক্রম মিশ্রির সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ