ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইনটেক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইনটেকের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৯.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ২৪.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৫.৫০ টাকা বা ১৮.৫৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে আসে ইনটেক।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১০.৪৮ শতাংশ, লুব-রেফের ৮.০৩ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালসের ৬.৭১ শতাংশ, আমরা টেকনোলজির ৫.১৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৮৮ শতাংশ, সোনালী আঁশের ৪.৮৫ শতাংশ, লিবরা ইনফিউশনের ৪.৮৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৮১ শতাংশ এবং জুট স্পিনার্সের শেয়ারের দাম ৪.৮১ শতাংশ কমেছে।
প্রীতি / প্রীতি
বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!