ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সব দল নির্বাচনে আসুক, আমরা খেলে জিততে চাই : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ১:২৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা চাই সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে আসুক। আমরা খেলে জিততে চাই। বিএনপি নির্বাচন প্রতিহতের কোনো রকম অপচেষ্টা করলে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে। 
 
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতির বিষয়ে জানাতে শনিবার জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 
 
তথ্যমন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক আছে কেবল পাকিস্তানে। বিএনপি পাকিস্তানকে অনূকরণ করে। আগামী নির্বাচনে বিএনপির কোনো আশা নেই দেখে তারা বাহানা খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
 
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাদরাসা মাঠটি ঐতিহাসিক। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। রবিবারের জনসভায় ৭ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সেজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো নগরী জনসভার মাঠে পরিণত হবে।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন