ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ১:৪৩

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এটা বিএনপি'র পদযাত্রা নয়, মরণযাত্রা।’

তিনি বলেন, ‘বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। আগামী নির্বাচনেও তাদের রাজনৈতিক মরণ হবে। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথ ছাড়বে না।’

শনিবার দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ চাইলে আমরা জয়ী হব। না হলে ২০০১ সালের মতো বিদায় নেব। ওবায়দুল কাদের আরো বলেন, ‘নির্বাচনে জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি। বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় থাকার দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ পালাবার দল নয়।’

তিনি বলেন, ‘বিএনপি একতরফা মিথ্যাচার করবে, আওয়ামী লীগ কী চুপচাপ বসে থাকবে? আমাদের অবশ্যই জবাব দিতে হবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা সমাবেশের সাত দিন আগেই সমাবেশস্থলে শুয়ে পড়েন। এসব এখন কোথায় গেল? কোথায় গেল গণজোয়ার?’

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন