ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মৃত ইস্যুতে বিএনপির মাঠে নামা অযৌক্তিক : শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ১:৫৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরি মৃত। বহুদিন থেকেই মৃত। আর এই মৃত ইস্যু নিয়ে বিএনপি’র মাঠে নামা একেবারেই অযৌক্তিক।’ 

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে পঁচিয়ে ফেলেছে বিএনপি নিজেই। যখন বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে নিজেদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার বিএনপি গঠন করতে গেছে তখনই তত্ত্বাবধায়ক সরকার গঠন ব্যবস্থাই পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ থেকেই প্রত্যাখান হয়েছে। তাই সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক। জনগণ শেখ হাসিনাকেই বারবার চায় বলে বিএনপি এখন মৃত ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছে।’

এসময় অন্যদের মধ্যে চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন