ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আশিক, সম্পাদক আতিক


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ৩:৪৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুর রহমান সভাপতি এবং ডেইলি এশিয়ান এইজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  আতিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল হাসান  প্রধান নির্বাচন কমিশনার এবং সংগঠনটির সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীনু এবং মো. শাহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

 নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রনি (আজকের পত্রিকা), যুগ্ম-সম্পাদক তানিউল করিম জীম (দৈনিক নয়া শতাব্দী), সাংগঠনিক সম্পাদক মুসাদ্দিকুল ইসলাম তানভীর (ঢাকা পোস্ট), কোষাধ্যক্ষ ইফতে খারুল ইসলাম সৈকত (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক মো. আমান উল্লাহ (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসরাত জাহান (আজকের বিজনেস বাংলাদেশ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো রায়হান আবিদ (ক্যাম্পাস লাইভ২৪), ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক সাকিবা আক্তার লাবণ্য (বার্তা বাজার)।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আবুল বাশার মিরাজ (দৈনিক কালের কণ্ঠ), শাহীন সরদার (দৈনিক যুগান্তর) ও মো. রাফি উল্লাহ (আজকের বাংলাদেশ)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আউয়াল মিয়া (বাংলা ট্রিবিউন) ও রাকিবুল হাসান (দৈনিক ইনকিলাব)।

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে