ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সৌদিতে আজান-ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহার নিষিদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ১১:৫৯

 

সৌদি আরবে আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মাইকের আওয়াজ সীমিত করারও নির্দেশ দিয়েছে দেশটি। রবিবার (২৩ মে) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখের জারি করা এক সার্কুলারে বলা হয়, দেশটির সব মসজিদে মাইকের আওয়াজ এক-তৃতীয়াংশ রাখা এবং আজান ও ইকামাত ছাড়া মাইক ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়।

নামাজের প্রথম আহ্বান আজান এবং দ্বিতীয় আহ্বানকে ইকামাত বলা হয়। ইকামাতের অর্থ ইমাম সাহেব জামায়াতে নামাজের জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পড়েছেন এবং নামাজ শুরু হতে চলেছে।

গালফ নিউজের খবর অনুসারে, সৌদির ওই সার্কুলারটি জারি করা হয়েছে মহানবি (স)-এর একটি হাদীসের ভিত্তিতে, যেখানে বলা হয়েছে, তোমাদের সবাই সৃষ্টিকর্তাকে নীরবে ডাকছ। কেউ কাউকে বিরক্ত করা উচিত নয় এবং (সূরা) পাঠ বা নামাজে একজনের কণ্ঠের ওপর কণ্ঠ তোলা উচিত নয়।

খবরে বলা হয়েছে, সৌদি আরবে মসজিদের মাইক শুধু আজান ও ইকামাতের জন্য ব্যবহারের এই নিয়ম জারির ক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথাইমীন এবং সালেহ আল ফাজওয়ানের মতো জ্যেষ্ঠ ইসলামী চিন্তাবিদদেরও পরামর্শ নেয়া হয়েছে।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের