ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বাকৃবি অধ্যাপক ড. মোস্তফা আলী


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ৪:৫৩

হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন (রানু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। রবিবার (২৯ জানুয়ারি) সকাল এগারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মো. সাঈদুর রহমান

 ডা. মো. সাঈদুর রহমান বলেন, অধ্যাপক ড. মোস্তফা আলী হৃদরোগে আক্রান্ত ছিলেন। এর আগে তার ২ বার হার্ট অ্যাটার্ক হয়েছিল। আজ সকালে বুকে ব্যাথা জনিত কারণে হেলথ কেয়ারে আসেন। অবস্থা গুরুতর হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মরিয়ম বলেন, রবিবার ২৯ জানুয়ারি সকালে অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন অসুস্থতার কারণে চিকিৎসা নেওয়ার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে যান। পরে  হেলথ সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই তার এই আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

আজ বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আমতলায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন  ১৯৮৮ সালে বাকৃবি থেকে স্নাতক, ১৯৯৫ সালে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে স্নাতকোত্তর, ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও ২০০০ সালে জাপান থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। বাকৃবির মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগে দীর্ঘদিন ধরে
ধরে অধ্যাপনা করছিলেন তিনি।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে