ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

পালাব না, ফখরুল সাহেবের বাসায় উঠব : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ৪:৫৫

বিএনপি নেতাদের ‘সরকার পালানোর পথ পাবে না’ মন্তব্য নিয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা পালাবো না। প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় উঠবো।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনসভার প্রধান অতিথি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সম্পাদক বলেন, বিএনপি এখন সরকারকে পালাতে বলে। সরকার নাকি পালানোর পথ খুঁজে পাবে না! এ সময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না, মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছে। দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা। তারেক রহমান পালিয়ে বেড়ায়। আমরা পালাতে জানি না।

এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরবো। পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। 

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’