নাজিরপুরে নৌকা ডুবে একজনের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নৌকাডুবে জুলুমাত শেখ ( ৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় সুজন শেখ ( ৩২) নামে এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত যুবককে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে প্রেরন করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত ১২ টার সময় শাঁখারীকাঠি ইউনিয়নের গিলতলা নতুন ব্রীজের কাছে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। নিহত জুলমত শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের ওয়াহাব উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম হাওলাদার জানান, রাত ১২ টার দিকে স্থানীয় ফোনে ঘটনাস্থালে গিয়ে ছোট নদীতে ইট বোজাই একটি ডুবে যাওয়া নৌকার মাস্তুল ভেংগে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। তিনি আরো জানান, ওই দুই ব্যাক্তি ঘুমান্ত অবস্থায় ইট বোজাই নৌকায় ছিল। হঠাৎ নৌকাটি ডুবে গেলে সুজন শেখ নৌকা দিয়ে বের হতে পারলেও অপরজন বের হতে পারে নাই।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হুমায়ন কবীর জানান, রাতে ফায়ার সার্ভিস নিয়ে ঘটনান্থানে যায়। ফায়ার সার্ভিস নিজস্ব ডুবারী না থাকায় ভোর পর্যন্ত অপেক্ষা করতে বলি। পরে ভাটায় পানি কমে গেলে স্থানীরা মাস্তুল ভেংগে লাশ বের করে। এ বিষয় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ও লাশ সুরতহালের জন্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে
সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন তথ্যমন্ত্রী
আরও তিন দিনের ছুটিতে ঈদ শেষে ঢাকায় ফেরার চাপ কম
মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস
যে কারণে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক
পুলিশের সহযোগিতায় বন্ধ করে দেয়া হয় ‘নবীন পাঞ্জাবি’র শো-রুম
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ
জ্বালানিতে অতিরিক্ত অর্থ খরচের কথা আইএমএফকে জানিয়েছে বাংলাদেশ