ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ৪:৫০

বাংলাদেশের শেয়ারবাজারে সোমবার (৩০ জানুয়ারি) সূচকের পতন হলেও লেনদেন কিছুটা বেড়েছে। এদিন অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৭০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩২টি কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৩৫টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৫০৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৩৩ পয়েন্টে, সিএসসিএক্স ২২ পয়েন্ট কমে ১১ হাজার ১০৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট  কমে ১৩ হাজার ২৭৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির। দিন শেষে সিএসইতে ১২ কোটি ৮৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন