রাজধানীতে স্বর্ণের মেলা শুরু ৯ ফেব্রুয়ারি
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) উদ্যোগে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ‘বাজুস ফেয়ার-২০২৩’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়- আইসিসিবি ৪ নম্বর নবরাত্রি হলে এ মেলা অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এই মেলা ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এ মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজুসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। বাজুস ফেয়ারে ক্রেতাদের জন্য র্যাফেল ড্র'র ব্যবস্থা করা হয়েছে। ক্রেতারা যে প্রতিষ্ঠানের অলঙ্কার ক্রয় করবেন, সেই প্রতিষ্ঠান থেকেই র্যাফেল ড্র'র কূপন সংগ্রহ করবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজুস ফেয়ার দেশের জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে বাজুস আশা করছে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলঙ্কারের পরিচিতি বাড়বে।
এবার বাজুস ফেয়ারে ৮ টি প্যাভিলিয়ন, ১২ টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুস সহ-সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড সোস্যাল অ্যাফেয়ার্স এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, জায়া গোল্ড অ্যান্ড ডায়মন্ডের চেয়ারম্যান উত্তম বণিক, বৈশাখী জুয়েলার্স এর ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দে প্রমুখ।
প্রীতি / প্রীতি
বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান
গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!