চা পাতা খাঁটি না ভেজাল, টের পাবেন কী করে?
চা বাঙালির ভীষণ প্রিয়। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়া বাঙালির চিরাচরিত অভ্যাস। তবে শুধু বাঙালিই নয়, বিশ্বের বহু মানুষেরই চা প্রিয় পানীয়। এমন অনেকেই আছেন, যারা দিনে ৪-৫ কাপ চা না খেলে স্বস্তি পান না। কিন্তু আপনি হয়তো জানেনই না, যে চা খাচ্ছেন তাতে আদৌ কোনও পুষ্টিগুণ নেই।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ভেজাল খাবার খাওয়ার ফলে মানুষ স্নায়বিক, পাচনতন্ত্র এবং শ্বাসযন্ত্র সম্পর্কিত বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত হচ্ছে।
তাই বাজার থেকে আপনি যে চা পাতা কিনে আনছেন তা কি আসল নাকি ভেজাল মিশ্রিত, তা নিশ্চিত হওয়াটা জরুরি। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভেজাল চা পাতা শনাক্ত করার খুব সহজ একটি উপায় রয়েছে। উপায়টি জানিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)।
চা পাতায় ভেজাল শনাক্ত করার উপায়
> প্রথমে একটি ফিল্টার পেপারে অল্প করে চা পাতা ছড়িয়ে দিন।
> এরপর চা পাতা ও পেপারের উপর অল্প পানি ছিটিয়ে দিন।
> এবার কলের নিচে ফিল্টার পেপারটি ভালো করে ধুয়ে নিন।
> ভেজা কাগজটি এবার আলোর সামনে ধরে পেপারের দাগগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
> চা পাতায় ভেজাল থাকলে কাগজের উপর কালো বা বাদামী রঙের দাগ ফেলবে। চা পাতা ভেজালহীন হলে ফিল্টার পেপারে কোনো দাগ দেখা যাবে না।
সূত্র: বোল্ডস্কাই
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন