ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবির পরিবহন পুলের দুই বিতর্কিত কর্মকর্তাকে 'ক্লোজড'


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১-২-২০২৩ দুপুর ১১:৫৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের দুই কর্মকর্তার অব্যাহতি চেয়ে অফিসে তালা ঝুলিয়ে গাড়িচালকদের আন্দোলনের পর অবশেষে ওই দুই কর্মকর্তাকে সেই দপ্তর থেকে প্রত্যাহার করে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
 
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন। এসংক্রান্ত একটি অফিস আদেশও প্রকাশিত হয়েছে।
 
অফিস আদেশে বলা হয়েছে, পরিবহন পুলের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন তুষার ও দৈনিক হাজিরা ভিত্তিক উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরকে পুনরাদেশ না দেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দপ্তরে যুক্ত করা হলো।
 
এর আগে, গত সোমবার ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিনা কারণে গাড়ি  না দিয়ে বসিয়ে রাখা, চালকদের সাথে অশালীন আচরণ, হেনস্তাসহ বিভিন্ন অভিযোগ তুলে অফিসে তালা ঝুলিয়ে দপ্তরের কার্যক্রম বন্ধ করে দেন বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকরা। পরবর্তীতে উপাচার্যের কাছে লিখিতে অভিযোগ দেন তারা।
 
এছাড়াও তাদের কথামতো অবৈধ সুবিধা তৈরি করে না দিলে বিভিন্নভাবে চালকদের হয়রানি করেন বলে অভিযোগ করেন চালকরা। পরিবহন অফিসকে নিজেদের কর্তৃত্বে নিয়ে দুর্নীতি অব্যাহত রাখতে এই দুই কর্মকর্তা বিভিন্ন সময়ে চালককের হয়রানিসহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন বলেও অভিযোগ করেন তারা। পরবর্তীতে উপাচার্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে চালকরা গাড়ি চালাতে সম্মত হোন।
 
এদিকে এই দুই কর্মকর্তার বদলিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক গাড়িচালক বলেন, দীর্ঘদিন আমাদের ওপর অন্যায় করেছেন তারাম বিভিন্নভাবে হয়রানি করেছেন। আমাকেও অনেকদিন গাড়ি না দিয়ে বসিয়ে রেখেছিলেন। এখন সৎ লোক এসব আসনে বসলেই পরিবহন দপ্তর সুন্দরভাবে চলবে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে