শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উদযাপন, কলম্বো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ বৃহস্পতিবার কলম্বো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিন দিনের সফরে আজ দেশটিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিন দিনের এ সফরে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে বৈঠক করবেন।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিমলা রায়, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানীর সঙ্গে তিনি বৈঠক করবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পররাষ্ট্রমন্ত্রী মোমেন আগামী শনিবার শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। চলমান অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কার পাশে থাকার পাশাপাশি এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার আশ্বাস দেবে বাংলাদেশ।
প্রীতি / প্রীতি
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'
ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে
অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর
সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন
বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে