আজ থেকে শাহজালালে রাতে ৫ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকবে
আগামী দুই মাস প্রতিদিন রাতে ৫ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে ৩ এপ্রিল পর্যন্ত রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এ কারণে সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের সংখ্যা বেশি থাকবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কারকাজের জন্য বিমান ওঠানামার সময়ের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি ও যাত্রীসেবার মান বাড়াতে রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপন করা হবে। এ জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।
তিনি বলেন, যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ বিমানবন্দরে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে মনিটরিং টিম গঠন করেছে। আগামী দুই মাস রাতে পাঁচ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে, সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
প্রীতি / প্রীতি
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে
প্রাথমিকে শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ সংসদীয় কমিটির
বিক্রম মিশ্রির সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ
গুলশান-বারিধারার লেকের পানি ঠিক না করতে পারলে দেশ কীভাবে ঠিক করব?
গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য
সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু অ্যাকাডেমির আওতায় আনা হবে
কি হচ্ছে কারিগরি জিডি পদে!
দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ