ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অলটেক্সের সম্পদ পুনঃমূল্যায়ন নিয়ে নিরীক্ষকের আপত্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ১২:৩৮

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের স্থায়ী সম্পদ পুনঃমূল্যায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছে নিরীক্ষক। এছাড়া ডেফার্ড ট্যাক্স গণনা না করা ও মূল্য সংযোজন কর (মূসক) জমা দেয়নি কোম্পানিটি।

কোম্পানির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এ আপত্তির কথা জানিয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, অলটেক্স ইন্ডাস্ট্রিজের জমি ২০১৫ সালে পুনঃমূল্যায়ন করা হয়েছে। এরপর কোম্পানিটি আর জমির পুনঃমূল্যায়ন করেনি। কিন্তু আইএএস-১৬ এর প্যারা ৩৪ অনুযায়ী, ওই সম্পদ ২০১৫ সালের পরে ৩-৫ বছর অন্তর পুনঃমূল্যায়ন করা দরকার ছিল।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ অনুযায়ী, ডেফার্ড ট্যাক্স হিসাব করে না বলে জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক আরও জানিয়েছেন, এই কোম্পানি কর্তৃপক্ষ মূসক জমা দেয়নি। এজন্য জরিমানা আরোপ করা হতে পারে। কিন্তু এজন্য কোন সঞ্চিতি (প্রভিশনিং) গঠন করেনি।

সহযোগী কোম্পানিতে অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি টাকার বিনিয়োগ বেড়েছে। যা সহযোগি কোম্পানির স্থায়ী সম্পদ পুন:মূল্যায়নের মাধ্যমে হয়েছে। যা অনিরীক্ষত।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৫ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৫৯.২৬ শতাংশ। কোম্পানির বুধবার (১ ফেব্রুয়ারি) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ১৯.৩০ টাকায়। 

প্রীতি / প্রীতি

বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান

গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত