চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের হবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়ক ছয় লেন করে দেবে জাপান। প্রধানমন্ত্রী যখন জাপান সফরে যাবেন তখন এটি চূড়ান্ত হবে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
কাদের বলেন, উড়াল থেকে পাতালে নামলাম। ঐতিহাসিক আয়োজনে লক্ষাধিক মানুষ এখানে সমবেত হয়েছে। পূর্বাচলে এমআরটি লাইন-১ ২১ কিলোমিটার পাতাল, ১০ কিলোমিটার উড়াল।
মেট্রো রেলের আকর্ষণ দূর্দনমনীয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সারা বাংলাদেশ আজ মেতে উঠেছে। সুদূর গ্রামের লুঙ্গি পড়া কৃষক, শহরের তরুণ মেট্রো রেলে চড়ার অপেক্ষায়। সে কী আকর্ষণ, ক্রেজ।
আরও মেট্রোরেল আসছে। এমআরটি লাইন ১, ৬ এর পরে এমআরটির অধীনে ছয়টি মেট্রোরেল ধীরে ধীরে চালু হবে বলে জানান তিনি।
সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ডিএমটিসিএল) এমএএন সিদ্দিক এবং জাইকার বাংলাদেশ প্রতিনিধি।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন