ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নিজেরা প্রতিবাদ না করলে স্যাংশন জাতিকে উদ্ধার করবে না : ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৩:১

সরকারের অপকর্মের প্রতিবাদ নিজেরা না করলে বাহির থেকে এসে কেউ স্যাংশন দিয়ে জাতিকে উদ্ধার করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই সরকার একটি নতজানু ও ব্যর্থ জাতি তৈরির জন্য পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। তারা আমাদের শেকড়ে টান দিয়েছে। ভবিষ্যত প্রজন্মকে ব্যর্থ করতে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। কেউ কিন্তু কোনো প্রতিবাদ করছে না।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ইউট্যাব আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পাঠ্যবই ভুলে ভরপুর। শিক্ষামন্ত্রী জাতিকে বিকৃত ইতিহাস উপহার দিচ্ছেন। অবিলম্বে বিকৃত পাঠ্যপুস্তক বাতিল করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সবাইকে জেগে উঠতে হবে। আপনারা শিক্ষকরা যারা জাতির বিবেক তাদের জেগে উঠতে হবে। আমরা শিক্ষা কারিকুলামে বহু ত্রুটি দেখতে পাই। পাঠ্যপুস্তকে কী লিখেছে তার বিস্তারিত আলোচনায় আমি যেতে চাচ্ছি না। পুরোটা বিষয় পড়লে একটা বিষয় বেরিয়ে আসবে যে, তারা আমার পরিচয়টা ভুলিয়ে দিতে চায়। 

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’