অমিতাভ-দীপিকা-প্রভাসের ছবির নতুন চমক!
বক্স অফিসে ‘পাঠান’ ঝড়। সঙ্গে নিজের নতুন প্রসাধনী সংস্থার প্রচারেও বেশ ব্যস্ত তিনি। সাফল্যের তুঙ্গে থেকেও কাজ থেকে একচুলও সরতে নারাজ বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। খুব শিগগিরিই পরবর্তী ছবি ‘প্রজেক্ট কে’-এর শুটিংয়ে ফিরতে চলেছেন দীপিকা পাড়ুকোন।
দক্ষিণী পরিচালক নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে দীপিকার পাশাপাশি অভিনয় করছেন অমিতাভ বচ্চন, প্রভাসের মতো তাবড় তারকারা। জানা গেছে, দু’ভাগে তৈরি হচ্ছে ‘প্রজেক্ট কে’। পরিচালক নাগ অশ্বিনের স্বপ্নের ছবি ‘প্রজেক্ট কে’। ঘোষণার পর থেকেই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অমিতাভ, দীপিকার পাশাপাশি ছবিতে দেখা যাবে ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী মেগাস্টার প্রভাসকে।
স্বভাবতই ছবি নিয়ে চর্চাও কম নয়। এবার খবর, ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজির পথেই হাঁটতে চলেছে ‘প্রজেক্ট কে’। ছবির নির্মাতাদের দাবি, চিত্রনাট্যের স্বার্থেই দুই ভাগে তৈরি হবে এই ছবি। প্রথম ভাগে প্রাধান্য পাবে ছবির চরিত্র ও তাদের মধ্যের দ্বন্দ্ব। দ্বিতীয় ভাগে গল্পের উপরই বেশি জোর দেবেন নির্মাতারা। ভারতীয় সিনেমার ইতিহাসে গত ৫০ বছরে এমন ছবি হয়নি, দাবি ছবির প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিজ’-এর।
তবে দু’ভাগে তৈরি হলেও ছবির শুটিংয়ের সময়ের মধ্যে বিরতি রাখতে নারাজ নির্মাতারা। চিত্রনাট্যের প্রবাহমানতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত তাদের। খবর, ছবির সব কাজ শেষ হলে এক বছরের মধ্যেই কয়েক মাসের ব্যবধানে মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’।
এক্ষেত্রে তারকা পরিচালক মণি রত্নমের ‘পিএস-১’ ও ‘পিএস-২’-এর দেখানো পথে চলতে চান ‘প্রজেক্ট কে’-এর পরিচালক নাগ অশ্বিন। হিন্দি ও তেলুগু— দুই ভাষাতেই শুটিং চলছে ছবির। ছবিতে অন্যতম চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী দিশা পাটনিকেও। আগামী বছর এপ্রিল নাগাদ মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’।
প্রীতি / প্রীতি
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল