৮ দিনে শাহরুখের সিনেমার আয় ৮৬৩ কোটি
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। বক্স অফিসে সিনেমাটির সাফল্যের ঘোড়া ৮ দিন পরেও ছুটছে অপ্রতিরোধ্য গতিতে।
ইন্ডিয়ার এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ৮ম দিন পর্যন্ত (বুধবার, ১ ফেব্রুয়ারি) শুধু ভারতে পাঠান আয় করেছে ৩৪৮ কোটি ৫০ লাখ রুপি। অপরদিকে বিদেশে আয় ছাড়িয়েছে ৩২৬ কোটি। মোট আয় দাঁড়িয়েছে ৬৭৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮৬৩ কোটি ৪২ লাখের বেশি।
বক্স অফিস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে পাঠানের টিকিট বিক্রি। তবে কিছু কিছু জায়গায় সোম ও মঙ্গলবারে বেশ ভালো পরিমাণ দর্শক সমাগম হয়েছিল, যা ব্যালেন্স করে দিয়েছে বুধবারের আয়কে। মুক্তির ৮ নম্বর দিনে (বুধবার, ১ ফেব্রুয়ারি) পাঠান ভারতের বাজারে ব্যবসা করেছে ১৭ কোটি রুপির।
প্রথম সপ্তাহে শুধু ভারতে পাঠান ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে ভেঙে দিয়েছে ৯টি হিন্দি সিনেমার রেকর্ড। হিন্দি সিনেমার ইতিহাসে আর কোনো ছবির প্রথম সপ্তাহের ব্যবসায়িক সাফল্য এত ছিল না। ‘পাঠান’ সেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে ইতিমধ্যেই।
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
এ বছরে মুক্তি পাবে শাহরুখের আরো দুটি সিনেমা। বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ‘জওয়ান’। আর বছরের শেষ দিকে ‘ডাংকি’।
প্রীতি / প্রীতি
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী