ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবিতে ডিএইচপি'র আয়োজনে বিতর্ক কর্মশালা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৪:১৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'ডিবেট হাউজ অব পাবলিক এডমিনিস্ট্রেশন' (ডিএইচপি) এর আয়োজনে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১০১৫ নম্বর কক্ষে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
এদিন সকাল সাড়ে ৯ টায় ডিবেট হাউজ অব পাবলিক এডমিনিস্ট্রেশন এর মডারেটর মাহবুবুল আলম হাদী কর্মশালার স্বাগত বক্তব্য প্রদান করেন।
 
এরপর চারটি সেশনে প্রশিক্ষকরা বিভিন্ন বিষয়ে নবীন বিতার্কিকদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রথম সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিবেদিতা রয় বিতর্কের প্রাথমিক পরিচিতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।
 
দ্বিতীয় সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম মাহিম সংসদীয় বিতর্ক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। তৃতীয় সেশনে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাসলিমা আতিক বিতর্ক ও ক্যারিয়ার সম্পর্ক প্রশিক্ষণ প্রদান করেন। চতুর্থ সেশনে ডিএচপির সাবেক সভাপতি মো. হাসিবুল আলম বিতর্ক ও সংগঠন চর্চা সম্পর্কে নবীনদের প্রশিক্ষণ দান করেন।
 
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ জুনাইদ হাসান ইমন সহ ডিএচপির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ দিন বেলা দেড়টায় প্রদর্শনী বিতর্কের মধ্য  দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে