ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

৯ সেপ্টেম্বর ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-২-২০২৩ দুপুর ৪:৫৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৯-১০ সেপ্টেম্বর ২ দিনের সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন।

তিনি জানান, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০-এর শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান প্রধান অর্থনীতির দেশগুলোর কৌশলগত বহুপক্ষীয় সংগঠন জি-২০ এর সভাপতির দায়িত্ব গ্রহণের পর ভারত জি-২০ এর সকল সভায় বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। সফরকালে তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

আগামী মার্চে জি-২০-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত বছর ৫ সেপ্টেম্বর ৪ দিনের সফরে ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বছর পর তিনি এবার ভারত সফরে যাচ্ছেন। 

প্রীতি / প্রীতি

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

খুপরি ঘরে বেড়ে ওঠা উম্মে সালমার SSC-তে A+, ডাক্তার হওয়ার স্বপ্নে পাশে ডিসি ফরিদা

প্রশিক্ষণ বিমান উড্ডয়ন বন্ধ করে স্বতন্ত্র রানওয়ে নির্মাণের চিন্তা নেই

‎ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন, উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

৩৪ উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি রেকর্ড হালনাগাদ করা হচ্ছে : মহাপরিচালক

গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন

কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে

জ্বালানি খাত এখন আর চ্যালেঞ্জ নয়, বড় সমস্যা

সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভ্যাবের শুভেচ্ছা

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ