ভুলে ভরা বাকৃবির ৮ম সমাবর্তনের অনুষ্ঠানসূচি প্রকাশ
বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) ৮ম সমাবর্তন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই সমাবর্তনের ভুলে ভরা একটি অনুষ্ঠানসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানসূচিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বাকৃবি শাখা ছাত্রলীগের এক নেতা।
জানা গেছে, ভুলে ভরা অনুষ্ঠানসূচিটি বৃহস্পতিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। অনুষ্ঠানসূচি অনুযায়ী বাকৃবির ৮ম সমাবর্তনের কার্যক্রম রাত ১২ টা থেকে রাত ১টা ১০মিনিট পর্যন্ত এবং সকাল ১১টা থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। সমাবর্তনের বক্তা হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাত সাড়ে ১২টায় বক্তব্য দিবেন।
ভুলে ভরা অনুষ্ঠানসূচি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা শুরু হয়েছে। বাকৃবির মতো বিশ্ববিদ্যালয় কি করে এত বড় ভুল করল, প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের। এই ভুল অনুষ্ঠানসূচির মাধ্যমে আসন্ন সমাবর্তনের মান নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
এবিষয়ে জানতে চাইলে সমাবর্তন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম জানান, ‘এটি প্রিন্টিং মিসটেক। ভুলে তারা টাইপ করে ফেলেছে। এটি সংশোধনীর জন্য প্রেসে আবার পাঠানো হয়েছে। তবে এটি এখনও অফিশিয়ালি কাউকে পাঠানো হয়নি। কে বা কারা আমার বিনা অনুমতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তা আমার জানা নেই।’এবিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘আমি রেজিস্ট্রারের অনুমতি নিয়েই প্রকাশ করেছি।’
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন