ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

‘নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন হতে হবে’- বাকৃবি উপাচার্য


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২৩ রাত ৯:৩৮

‘বাংলাদেশে যথেষ্ট খাদ্য সরবরাহ থাকলেও পুষ্টিকর এবং নিরাপদ খাদ্যের ব্যাপারে আরোও সচেতন হতে হবে। বাকৃবি গবেষকগণ নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) সহ দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিশেষ করে খাদ্যদ্রব্যের ভ্যালু এডিশনের ক্ষেত্রে নিরাপত্তার ব্যপারে অধিক সচেতনতা জরুরি।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত ‘নিরাপদ খাদ্য সমৃদ্ধ জাতি স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য আরোও বলেন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ব্যাপারে বাকৃবির আইআইএফএসের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে। আইআইএফএসের শিক্ষকমন্ডলীসহ ছাত্র-ছাত্রীদেরকেই এ দায়িত্ব দিতে হবে।

আইআইএফসের সহযোগী পরিচালক ড. রাখী চক্রবর্ত্তীর সঞ্চালনায় আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মো. তানভীর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

এছাড়াও  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সুকুমার সাহা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, আইআইএফএসের শিক্ষক-শিক্ষার্থীসহ আরোও অনেকে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে