ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বইমেলায় আসছে সোহাগ ঘোষের উপন্যাস ‘স্কলারস’


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ১১:৪০

এবারের অমর একুশে বইমেলায় আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সোহাগ ঘোষের লেখা উপন্যাস 'স্কলারস'। বাংলাদেশের তথাকথিত মেধাবীদের প্রত্যাহিক জীবনের বাস্তব চিত্র ফুটিয়ে তুলা হয়েছে এই উপন্যাসে।

বইটি প্রকাশিত হওয়ার পূর্বেই পাঠকদের নজর কেড়েছে। লেখাপড়া, গবেষণা বাদ দিয়েই কেটে যায় অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাজীবন। তারপর সরকারি চাকরি নামক সোনার হরিণের পিছে ছুটতে গিয়ে ভুলে যায় সামাজিক দায়বদ্ধতার কথা। ভুলে যায় বিশুদ্ধ জ্ঞানের চর্চা। কিন্তু স্কলারসের ‘দীপ্ত’ নামক চরিত্রটি সে স্রোতে গা ভাসিয়ে দেয়নি। 

উপন্যাসে দীপ্ত নিজেকে শিল্পী হিসেবে দাবি করে। কিন্তু শিল্পীর যে স্বাধীনতা তা সে পায় না। মেসে কাটানো জীবনের নানান অপ্রয়োজনের ঘূর্ণিপাকে অতিষ্ঠ জীবন, চারপাশের পরিবেশের নানান অনিয়ম তাকে প্রভাবিত করে। এভাবেই দীপ্ত চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন সোহাগ ঘোষ। 

সোহাগ ঘোষ পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত। গণিত বিভাগে পড়াশোনা করলেও বাংলা ভাষা সাহিত্য ও ইতিহাস নিয়ে প্রবল আগ্রহ তাঁর। আর তাইতো সোহাগ ঘোষের মনের আকাশে গণিতের স্থানে জায়গা করে নিয়েছে ইতিহাস ও সাহিত্য। সহজ সাবলীল ভাষায় তার লেখা উপন্যাসটি পাঠক মনকে ভীষণভাবে ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।

‘স্কলারস’ উপন্যাসটি প্রকাশিত হচ্ছে ভাষাচিত্র প্রকাশনী থেকে। বইমেলায় প্যাভিলিয়ন ৩২ থেকে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম এবং বইটির প্রচ্ছদ মূল্য ৩০০ টাকা। বইটি ১০ ফেব্রুয়ারি থেকে বইমেলায় পাওয়া যাবে এবং দেশের বিভিন্ন স্থান থেকে রকমারিতে প্রি-অর্ডার চলমান রয়েছে।।

উপন্যাসটির বিষয়ে সোহাগ ঘোষ বলেন, ‘বইটি এখনও বইমেলায় আসেনি। কিন্তু বইটি নিয়ে পাঠকদের আগ্রহ আমাকে আপ্লুত করেছে। বইটি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই ভাষাচিত্র প্রকাশনীর ৩২ নং প্যাভিলিয়নে পাওয়া যাবে।’

ভাষাচিত্র প্রকাশনীর প্রকাশক খন্দকার সোহেল বলেন, ‘একজন তরুণ ও নবীন লেখক হিসেবে সোহাগ ঘোষের স্কলারস বইটি আমার অনেক ভালো লেগেছে বলেই প্রকাশ করেছি। আশা করছি বইটি বইমেলায় এলে ভালো কিছু করবে।’

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে