আমানুল হাসান দুদুর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমানুল হাসান দুদুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমানুল হাসান দুদুর রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মো. শাহরিয়ার আলম বলেন, আমানুল হাসান দুদু একজন দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে তিনি রাজশাহী আওয়ামী লীগকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজশাহীবাসী তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রসঙ্গত, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমানুল হাসান দুদু মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
প্রীতি / প্রীতি
গুলশান-বারিধারার লেকের পানি ঠিক না করতে পারলে দেশ কীভাবে ঠিক করব?
গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য
সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু অ্যাকাডেমির আওতায় আনা হবে
কি হচ্ছে কারিগরি জিডি পদে!
দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত
জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা
যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান
অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে