ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জানুয়ারিতে সড়কে ঝরল ৫৮৫ প্রাণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ১:৪৮

চলতি বছরের জানুয়ারিতে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জনের প্রাণ গেছে। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৫ জন মারা যান।

শনিবার সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একই সময় রেলপথ দুর্ঘটনায় ৪৬ জন, নৌপথে ১১ জনের মৃত্যু হয়েছে। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে সারাদেশে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ জনের মৃত্যু এবং ৯৭৮ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ৯ জন, চালক ১৫৩ জন, পথচারী ৮৪ জন, নারী ৮০ জন, শিশু ৪৬ জন, শিক্ষার্থী ৪৬ জন, পরিবহন শ্রমিক ২৬ জন, সাংবাদিক একজন, শিক্ষক ৯ জন, প্রকৌশলী ২ জন, আইনজীবী ২ জন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ৮ জন।

গত মাসের ১১ তারিখ সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ওই দিন নিহত হয়েছেন ৩০ জন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে। এরমধ্যে রয়েছে বেপরোয়া গতি, বিপদজনক অভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা, চালকদের মাদক সেবন, ট্রাফিক আইনের দুর্বলতা।

প্রীতি / প্রীতি

গুলশান-বারিধারার লেকের পানি ঠিক না করতে পারলে দেশ কীভাবে ঠিক করব?

গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য

সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু অ্যাকাডেমির আওতায় আনা হবে

কি হচ্ছে কারিগরি জিডি পদে!

দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের স‌ঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু