ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাকৃবিতে মাদরাসার শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ৪:১০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত ‘দারুল কোরআন মুসলিম একাডেমি’ মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দারুল কোরআন মুসলিম একাডেমির মাঠে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দারুল কোরআন মুসলিম একাডেমির সভাপতি প্রকৌশলী মো. আব্দুল সালেম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও স্থানীয় সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক ফরিদ আহমদ। এছাড়া বাকৃবির অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাকির হোসেন বলেন, শিক্ষার্থীরা তাদের কৃতিত্বের স্বাক্ষর হিসেবে আজকে পুরষ্কার পেয়েছে। তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বড় মানের গবেষক হবে। মধ্যযুগে জ্ঞান বিজ্ঞানের অন্যতম উৎস ছিলো ইসলাম। তখন ইউরোপ, আমেরিকার দেশগুলো জ্ঞান-বিজ্ঞান, গবেষণা,চিকিৎসা সেবায় মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলোর শরণাপন্ন হতো। এখন গবেষণায় পশ্চিমা দেশগুলো অনেক এগিয়ে গেছে। পিছিয়ে পড়েছে মুসলিমরা। মুসলিমদের পূর্বের সেই সোনালীযুগে ফিরে আসতে আজকের ছোট শিশুদের ইসলামিক জ্ঞান ভালোভাবে অর্জন করতে হবে। শিক্ষার্থীদের সকল বিষয়ে পারদর্শী হতে হবে। শিক্ষার্থীদের ইসলামিক জ্ঞানার্জনের পাশাপাশি খেলাধুলা করতে হবে।  

উল্লেখ্য, অনুষ্ঠানে দারুল কোরআন মুসলিম একাডেমির প্লে থেকে পঞ্চম শ্রেণিতে মেধাতালিকায় থাকা ৬০ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের আগে একাডেমির শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি ৩৭ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রত্যেক ক্যাটাগরি থেকে প্রথম ৩ জনকে পুরষ্কার প্রদান করা হয়।

প্রীতি / প্রীতি

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড