ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দেশের মানুষের গুণগত মানসম্পন্ন মাংসের চাহিদা বাড়ছে


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২৩ বিকাল ৬:১

বেঙ্গল মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আসিফ বলেন, ‘বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে। মানুষের আর্থিক স্বচ্ছলতার কারণেই বড় বড় ডাইনিং ও রেস্টুরেন্টগুলোতে গুণগত মানসম্পন্ন মাংসের চাহিদা বাড়ছে। বেঙ্গল মিট মানুষের চাহিদা পূরণের জন্য গুণগত মানসম্পন্ন মাংস উৎপাদনে কাজ করছে।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়টির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি আয়োজনে সহযোগিতা করেন পশুপালন অনুষদ ছাত্র সমিতি ও ইন্টিগ্রেটেড ডেইরি রিসার্চ নেটওয়ার্ক (আইডিআরএন)। 

বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির। আলোচনা সভায় পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতার, পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন ও অধ্যাপক মো. আবুল হাশেম, ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুণ-অর-রশিদ, পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বাপন দে প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্যারিয়ারবিষয়ক ওই আলোচনা সভায় পশুপালন অনুষদের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

 

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে