এ নাম নিয়ে অহেতুক আর বিতর্কে যেতে চাই না : কাদের
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের টার্গেটে ফেল করেছে। ১০ তারিখে সরকার পতনের টার্গেটে নেমেছিলো তারা। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই।
আন্দোলন কেবলই নেতাকর্মীদের আন্দোলন। এখানে কোনো জনগণ নেই। জনসম্পৃক্ততা ঘটেনি বলে তারা নিরব পদযাত্রা করছে। বিএনপি আন্দোলন শুরুই করেছে গরম দিয়ে, ফলে তাদের আন্দোলন শুরুর আগেই শেষ হয়ে গেছে।
বগুড়া-৪ আসনে হিরো আলমকে হারিয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'যার কথা বলছেন, এ নাম নিয়ে অহেতুক আমি আর বিতর্কে যেতে চাই না। বিএনপি একটা উদ্দেশ্য নিয়ে যা করেছে, সে উদ্দেশ্যটা সফল হয়নি, এটুকুই।
রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যে বলে বেড়াচ্ছে, তারা দেশের সবচেয়ে বড় দল। তাদেরকে বলবো, নির্বাচন ছাড়া কোন দল বড় আর কোন দল ছোট, সেটি নিরূপণ করা যাবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির আন্দোলন যখন ব্যর্থ হয়, তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে। ২০১৩-১৪ সালে আমরা তা দেখেছি। সেই আশঙ্কা এখনও আছে। বিএনপি আন্দোলনে যখন ব্যর্থ হয়, তখন বিএনপি জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাসের মতো সহিংসতায় নেমে পড়ে।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন