রাজস্ব ফাঁকি বন্ধ করুন : প্রধানমন্ত্রী
এগিয়ে নিতে, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে রাজস্ব ফাঁকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক অর্থনীতি যত উন্নত হবে এবং মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে, দেশ তত বেশি এগিয়ে যাবে। কাজেই রাজস্ব ফাঁকি দেওয়া বন্ধ করে ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।
সংশ্লিষ্টদের রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, রাজস্ব আয় আরও বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সব কর্মকর্তা, কর্মচারী সেবার মানসিকতা নিয়ে নিজেদের পেশাদারি দায়িত্ব পালন করে যাবেন।
কর দেওয়া বিষয়ে মানুষকে আরও সচেতন করার পাশাপাশি এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে বলেন প্রধানমন্ত্রী।
এর আগে শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভবন ‘রাজস্ব ভবন’ এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবু হেনা রহমাতুল মুনিম।
প্রীতি / প্রীতি
গুলশান-বারিধারার লেকের পানি ঠিক না করতে পারলে দেশ কীভাবে ঠিক করব?
গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য
সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু অ্যাকাডেমির আওতায় আনা হবে
কি হচ্ছে কারিগরি জিডি পদে!
দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত
জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা
যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান
অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে