গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে অভিনেতা আব্দুল আজিজ
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের (বারডেম) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন। ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
জায়েদ খান বলেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেতা আব্দুল আজিজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন। উনাকে কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউতে নেয়া হয়েছে। দোয়া করবেন সবাই।’
আব্দুল আজিজ একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় গেল কয়েক দশক ধরে অভিনয় করছেন। রেডিওর প্রায় ১৬০০ নাটকে অভিনয় করেছেন তিনি। টিভিতে ৬ শতাধিক আর ১০০টিরও বেশি সিনেমার সফল অভিনেতা হয়ে দর্শকের মনে দাগ কেটেছেন। তিনি একজন নির্মাতা ও লেখকও। বর্তমানে তাকে কাজে খুব একটা কাজে দেখা যায় না।
দেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিত দেখা মেলে তার। আব্দুল আজিজের সর্বশেষ অভিনীত অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন