ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে বাংলাদেশ-সৌদি আরব একসাথে কাজ করবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ৪:৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সৌদি আইর্টিসিয়াল ইন্টিলিজেন্স কোম্পানি (এসসিএআই) প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান আল রাশেদ এবং চিফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পার্টনারশীপ অফিসার মি. আব্দুল্লাহ আলজাওয়ানির মধ্যে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিকাশে উভয় দেশ কিভাবে কাজ করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সৌদি আরবের রাজধানী রিয়াদে ফেয়ারমাউন্ট হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে সৌদি আরবের এসসিএআই ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

বৈঠকে সৌদি আরবের এসসিএআইর কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিকাশে বাংলাদেশের  সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। উভয় দেশ যৌথভাবে কিভাবে  এ বিষয়ে  কাজ করবে তার একটি পদ্ধতি ঠিক করা হবে বলে বৈঠকে জানানো হয়। 

পরে প্রতিমন্ত্রী এসসিএআই এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে বাংলাদেশের আইটি সেক্টরের  উন্নয়ন ও অগ্রগতি দেখতে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

এমএসএম / এমএসএম

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

'কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু সহিষ্ণু খাতে রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার'

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে চীনের প্রতি আহ্বান প্রতিমন্ত্রীর

সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী চীন

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে, বাড়তি বেতন জানুয়ারিতে

এক মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর আশা