ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি গার্মেন্টস শ্রমিকদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-২-২০২৩ বিকাল ৫:১৯

নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা ও নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। রোববার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) ও ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এসব দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টস শিল্পে সর্বশেষ মজুরি কার্যকর হয়েছে ২০১৮ সালে। শ্রম আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর নূন্যতম মজুরি বাড়িয়ে নতুন মজুরি বোর্ড গঠন করার কথা। সেই হিসেবে ইতোমধ্যে দুই মাস পার হয়েছে। কিন্তু নতুন মজুরি বোর্ড গঠনে দৃশ্যমান অগ্রগতি নেই। অথচ ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊধ্বগতির কারণে দেশের সাত কোটির বেশি শ্রমজীবী আজ দুর্বিষহ জীবনযাপন করছে।

তারা আরও বলেন, বিশ্ববাজরের দোহাই এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির অজুহাতে শ্রমজীবীরা যেসব পণ্য ব্যবহার করে সেসব পণ্যের দাম বেড়েছে। প্রকৃত মজুরি অর্ধেকে নেমে যাওয়ায় জাতীয় মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধির বিপরীতে শ্রমিকরা অপুষ্টি আর কঠিনতম জীবনযাপন করছে। তাই গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি ২৩ হাজার টাকা করে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানাচ্ছি।

জি-স্কপের যুগ্ম সমন্বয়ক কামরুল আহসানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আইবিসির সভাপতি আমিরুল হক আমিন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, জি-স্কপের যুগ্ম সমন্বয়ক আব্দুল ওয়াহেদ প্রমুখ। সমাবেশ শেষ গার্মেন্টস শ্রমিকরা স্মারকলিপি দিতে শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে মিছিল নিয়ে যাত্রা করেন। 

প্রীতি / প্রীতি

কি হচ্ছে কারিগরি জিডি পদে!

দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের স‌ঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান