২০২২ সালে মেটলাইফ বিমার দাবি পরিশোধ করেছে ২,৫৪৮ কোটি টাকা
২০২২ সালে মেটলাইফ বাংলাদেশ গ্রাহকদের বিমার দাবি পরিশোধ করেছে ২,৫৪৮ কোটি টাকা। এর মধ্যে রয়েছে বিমা পলিসির মেয়াদপূর্তি বা আংশিক মেয়াদপূর্তির অর্থ এবং মৃত্যু ও স্বাস্থ্যগত কারণে করা বিমা দাবির টাকা।
গ্রাহকদের সুবিধার জন্য অনলাইনে বিমা দাবি আবেদন করার প্ল্যাটফর্ম চালু করেছে মেটলাইফ। এর মাধ্যমে গ্রাহকরা এখন খুব সহজেই অনলাইনে বিমা দাবির ফরম ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে পারেন। এখন প্রতি ৩ জন গ্রাহকের ২ জনই বিমাদাবি করার ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। যার ফলে বিমার দাবি পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়েছে।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, বলেন, ‘কোনো ঝামেলা ছাড়াই দ্রুত বিমা দাবির টাকা পাওয়া গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকের এই সুবিধার কথা চিন্তা করে আরও দ্রুত বিমা দাবি পরিশোধে নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে আমরা বিগত বছরগুলো থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। গ্রাহকরা কোনো ধরনের ঝামেলা ছাড়াই বিমা দাবির টাকা পেলে তা বিমা খাতের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’
বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে মেটলাইফের অনন্য রেকর্ড রয়েছে। গত পাঁচ বছরে (২০১৮-২০২২) মেটলাইফের সামগ্রিকভাবে বিমা দাবি নিষ্পত্তির পরিমাণ ছিল ৭,৫৫০ কোটি টাকা।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার