ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রেকর্ডের খুব কাছে বিয়ন্সে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১১:৩৯

মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী বিয়ন্সে গ্র্যামি জিতে রেকর্ডের খুব কাছে পৌঁছে গেলেন। আর মাত্র দুটি গ্র্যামি জিতলেই সলতিকে ছাড়িয়ে বিয়ন্সে গড়বেন নতুন ইতিহাস।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসর। এবারের আসরে এখন পর্যন্ত দুটি গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ী হিসেবে ইতিহাস তৈরির আরও কাছে পৌঁছে গেছেন তিনি।

শুরুতেই এবার সেরা ড্যান্স রেকর্ডিং ও সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে দুটি গ্র্যামি জিতে নেন বিয়ন্সে। ড্যান্স রেকর্ডিং ক্যাটাগরিতে ‘ব্রেক মাই সোল’ গানের জন্য এবং আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে ‘প্লাস্টিক অফ দ্য সোফা’ গানের জন্য গ্র্যামি জেতেন তিনি।

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে দুটি পুরস্কার পাওয়ায় এখন পর্যন্ত বিয়ন্সের গ্র্যামির সংখ্যা দাঁড়িয়েছে ৩০টিতে। আর একটি গ্র্যামি জিতলেই ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যামি বিজয়ী জর্জ সলতির রেকর্ড স্পর্শ করবেন তিনি। আর দুটি জিতলেই সলতিকে ছাড়িয়ে গড়বেন নতুন ইতিহাস।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয় লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় বিকেল ৫টায়। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’