শেষ মুহূর্তে কেন পেছালো সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে?
বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আজ ৬ ফেব্রুয়ারি, তাদের বিয়ে কথা ছিল। এ কারণে গোটা ভারতের শোবিজের মানুষসহ ভক্তদের নজর এখন রাজস্থানের দিকে, যেখানে চলছে এই বিয়ের আয়োজন।
কিন্তু আলোচিত এই জুটির বিয়ে শেষ মুহূর্তে এসে একদিন পিছিয়ে গেছে। বিয়ে হবে একদিন পর অর্থাৎ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)। ভারতের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। বিয়ের নতুন তারিখ অনুযায়ী ৬ ফেব্রুয়ারি হবে তাদের গায়ে হলুদ। কাল অর্থাৎ মঙ্গলবার হবে বিয়ে।
জানা গেছ, এরই মধ্যে রাজস্থানে সূর্যগড় ফোর্টে আসা শুরু করেছেন বিয়ের অতিথিরা। তবে সবাই এখনও পৌঁছাতে পারেননি। সেই পরিস্থিতি মাথায় রেখেই দু’জন মিলেই সিদ্ধান্ত নিয়ে বিয়ের তারিখ একদিন পিছিয়ে দিয়েছেন। তবে মূল অনুষ্ঠান একদিন পিছিয়ে গেলেও বেশ আনন্দ-আয়োজন চলছে বিয়ের ভেন্যুতে।
তাদের বিয়েতে পরিবার-পরিজন ছাড়াও বলিউডের তারকারা অংশ নেবেন। ইতোমধ্যে এসে উপস্থিত হয়েছেন শহীদ কাপুর, মিরা রাজপুত, করন জোহর, আকাশ আম্বানির মতো তারকা ও প্রভাবশালী ব্যক্তিরা।
দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন চলছিল শোবিজপাড়ায়। কয়েকবার অস্বীকারের পর শেষ পর্যন্ত তাদের সম্পর্কের ব্যাপারে খোলাসা করেন এই জুটি। গুঞ্জন পেছনে ফেলে সিদ্ধার্থ-কিয়ারা এবার প্রকাশ্যে এসে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস
প্রীতি / প্রীতি
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল