প্রথম বারের মতো ঢাকা-সিলেট প্রতিদিন ইউএস বাংলার ৬ ফ্লাইট
বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে প্রথমবারের মতো ঢাকা থেকে সিলেটে প্রতিদিন ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের সময় ও চাহিদার ভিন্নতার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেটে ছয়টি ফ্লাইটের সময়সূচি ঘোষণা করেছে।
ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সকাল ৭টা ৩০ মিনিট, ১০টা ৪৫ মিনিট, দুপুর ১টা ৩৫ মিনিট, দুপুর ৩টা, সন্ধ্যা ৭টা ১৫ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে যাবে।
এবং সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টা ৫০ মিনিট, দুপুর ১২টা ০৫ মিনিট, দুপুর ২টা ৫৫ মিনিট, বিকাল ৪টা ২০ মিনিট, রাত ৮টা ৩৫ মিনিট ও রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে আসবে।
সিলেটের পর্যটনকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার উদ্দেশ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স সব সময়ই সময়োপযোগী ফ্লাইটসূচি প্রদান করেছে। ইউএস-বাংলাই প্রথম সিলেটে সান্ধ্যকালীন ফ্লাইট সূচনা করে। এছাড়া ঢাকা থেকে সিলেটে ডে-রিটার্ন ফ্লাইট থাকায় যাত্রীদের কাছে ইউএস-বাংলা এয়ারলাইন্স আস্থার প্রতীক হয়ে উঠছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, আগে ঢাকা-সিলেট রুটে কোনো এয়ারলাইন্সই এতগুলো ফ্লাইট পরিচালনা করতে পারেনি। আমাদের এ রুটে আগে বিকেলে বা সান্ধ্যকালীন ফ্লাইট ছিল না, এখন আমরা সেটি চালু করেছি। এর মাধ্যমে যাত্রীরা খুব সহজেই দিনে গিয়ে, দিনেই ফেরত আসতে পারবেন।
প্রীতি / প্রীতি
কি হচ্ছে কারিগরি জিডি পদে!
দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত
জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা
যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান
অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা