ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লেনদেন কমেছে শেয়ারবাজারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ৪:২

বাংলাদেশের শেয়ারবাজারে রোববার (৫ ফেব্রুয়ারি) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১টি কোম্পানির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত আছে ১৬৫টির।

ডিএসইতে মোট ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৩৪ পয়েন্টে, সিএসসিএক্স ৩১ পয়েন্ট কমে ১১ হাজার ১১০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১টি কোম্পানির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত আছে ৬২টির। দিন শেষে সিএসইতে ৭ কোটি ৩০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

প্রীতি / প্রীতি

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন