ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মাদকের বিষয়ে সচেতন করতে মাঠে এএসপি-ওসি


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২০-৭-২০২১ দুপুর ১:৪৯

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ে ঘোড়াঘাটের জনগণকে সচেতন করতে মাঠে নেমেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব এবং ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে উপজেলার কুচেরপাড়া গ্রামের আদিবাসীদের মাঝে তারা হ্যান্ড মাইকে বিভিন্ন সচেতনতামূলক বাণী প্রচার করে।

এ সময় আদিবাসী সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে এএসপি শরিফ আল রাজিব এবং ওসি আজিম উদ্দিন বলেন, আপনারা অনেকেই নিজ নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করেন। কোরবানির ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে অনেক লোক আপনাদের বাড়িতে এসে চোলাই মদ পান করে। মাত্রাতিরিক্ত মদ পানের ফলে অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটেছে।

তারা আরো বলেন, আপনারা যারা চোলাই মদ তৈরি করেন এবং নিজ বাড়িতে মদ ও মদ তৈরির কাঁচামাল মজুদ করেছেন, তারা অতিদ্রুত এসব ধ্বংস করবেন। অন্যথায় সরকারের ঘোষণা অনুযায়ী মাদকদ্রব্য শতভাগ নির্মূল করতে আইনের প্রচলিত ধারায় আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / জামান

মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে