ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ১২:২৪

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে বাংলাদেশের রাজধানী ঢাকা। টানা কয়েক দিন শহরটি দূষিত শহরের তালিকায় শীর্ষেও ছিল। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। তবে ঢাকার অবস্থান রয়েছে দ্বিতীয় স্থানে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ার ইনডেক্স থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউ এয়ার ইনডেক্সের তথ্যানুসারে, মঙ্গলবার ঢাকার বায়ুর মান ছিল ‘অস্বাস্থ্যকর’। ১৯৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। আর ২৬৭ স্কোর নিয়ে দিল্লি রয়েছে শীর্ষে।  

এদিন সকাল সাড়ে ৮টার দিকে সবচেয়ে দূষিত ১০টি শহরের মধ্যে ৯টিই ছিল এশিয়ার। ১৭৪ স্কোর নিয়ে ঢাকার পরে রয়েছে চীনের চেংডু। এরপরই রয়েছে যথাক্রমে চীনের উহান, পোল্যান্ডের ক্র্যাকো, মঙ্গোলিয়ার উলানবাটর, ভারতের মুম্বাই, দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়ন, চীনের চংকিং এবং সেনইয়াং। 

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। বর্ষাকালে কিছুটা উন্নতি হলেও, সাধারণত শীতকালেই বেশি অস্বাস্থ্যকর হয়ে পড়ে ঢাকার বাতাসের গুণমান। 

প্রীতি / প্রীতি

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

জিয়ার আদর্শ অনুসরণে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মৌসুমি বায়ু বিদায়ের পথে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

চট্টগ্রাম উপকূলে ৫ দিন ফায়ারিং অনুশীলন, নৌযান চলাচলে সতর্কতা

যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান

অভিজ্ঞতা বিনিময়ে নেপালের দুই নির্বাচন কমিশনার আসছেন ইসিতে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির